মুখ্যমন্ত্রীকে আগুন নিয়ে না খেলার পরামর্শ দিলেন রাজ্যপাল - The News Lion

মুখ্যমন্ত্রীকে আগুন নিয়ে না খেলার পরামর্শ দিলেন রাজ্যপাল




দি নিউজ লায়ন ;   বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি  নাড্ডা ইস্যুতে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একরকম  হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন,  আগুন নিয়ে খেলবেন না। পাশাপাশি তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতিকে কটাক্ষ করায় মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেন।   মুখ্যমন্ত্রী সাংবিধানিক কর্তব্য পালন না করলে তাঁর দায়িত্ব শুরু হবে, এমনটাও ঘোষণা করেন রাজ্যপাল। 


 অন্যদিকে, রাজ্য সরকারের বিরুদ্ধে  অভিযোগ তুলেছে গেরুয়া শিবিরও। জেপি নাড্ডার রাজ্য সফরে বৃহস্পতিবার ধুন্ধুমার-কাণ্ড ঘটে।  দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে নাড্ডার কনভয়ে বেপরোয়া হামলা চলে। একের পর এক গাড়ি ভাঙচুর হয়। চোট পেয়েছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায় থেকে শুরু করে বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী।  শুধু মুকুল রায় নয়, কৈলাশ বিজয়বর্গীয়ের হাতের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনার পরেই বৃহস্পতিবারই রাজভবনের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।  


এরপরই বৃহস্পতিবার সন্ধ্যাতেই রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠান রাজ্যপাল। সেই মতো রাজভবনে তাঁর সঙ্গে দেখা করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। কিন্তু মুখ্যসচিব এবং ডিজি ডায়মন্ড হারবারের ঘটনা নিয়ে তাঁকে কোনও তথ্যই দেননি বলে অভিযোগ করেন ধনখড়। সেই নিয়ে কেন্দ্রকে রিপোর্ট পাঠান রাজ্যপাল। রাজ্যপালের রিপোর্টে যথেষ্ট নিরাপত্তা না থাকার অভিযোগ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরেই কড়া পদক্ষেপ নেয় কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রক।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.